ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি প্রসঙ্গে

এতদ্বারা সকল ছাত্র- ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ২৪ মে ২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে ১১ জুন ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত সকল কার্যক্রম (জরুরি দায়িত্ব ব্যতীত) বন্ধ থাকবে। অতএব, আগামী ১৪ জুন ২০২৬ খ্রি. রোজ রবিবার মাদরাসার শ্রেণী কার্যক্রম চালু হবে। সকল শিক্ষার্থীকে খোলার তারিখে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হল।

আদেশক্রমে-

মুহাম্মদ ইব্রাহিম খলিল (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)